M.A.Aziz Babul
সভাপতি
মুন্সীরহাট কলেজটি এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৫ সালে বাবুরহাট পেন্নাই সড়কের পূর্ব পাশে নিজস্ব ভূমিতে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়। পিছিয়ে পড়া এ অঞ্চলে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সামান্য খরচে শিক্ষার সুযোগ পেয়ে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এ ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষের দক্ষ পরিচালনায় শিক্ষকরা আন্তরিকভাবে শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করে থাকেন। ফলে এ কলেজের এইচ.এস.সি’র ফলাফল সন্তোষজনক, নিয়ম-শৃংখলা প্রসংশনীয়। বর্তমানে কলেজটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। আমি ২০২৩ সালের ০৮জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার অনুমোদনক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করি এবং ০৭/০১/২০২৩খ্রি. তারিখ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. মোরশেদ সেলিমকে এ কলেজের আজীবন দাতা সদস্য করে ২,০০,০০০/= অনুদানের ব্যবস্থা করে দেই। বর্তমানে কলেজটিতে আরো একটি ভবন হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কারিগরি শাখা খোলা যেতে পারে । কলেজের ভৌত অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে এলাকার সকল স্তরের জনগণ, অভিভাবক ও ছাত্র শিক্ষকের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করি। আমার সময়কাল পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে এ কলেজের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ