মুন্সীরহাট কলেজ

 EIIN No: 103886

মুন্সীরহাট কলেজ

এম.এ. মালেক

অধ্যক্ষ
মুন্সীরহাট কলেজ মতলব দক্ষিণ, চাঁদপুর

অধ্যক্ষের বাণী

মানব সভ্যতার বিকাশে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই মানুষকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলে। বিজ্ঞান মনস্ক দক্ষ মানব সম্পদই একটি দেশের উন্নয়নের হাতিয়ার, এ ধারণাকে অবলম্বন করেই শিক্ষায় পিছিয়ে পড়া মতলব দক্ষিণের এ অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য এলাকার শিক্ষানুরাগী সুধিজন এবং সাধারণ জনগণ উদ্যোগ গ্রহণ করেন। সকলের দৃঢ় মনোবল এবং ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ জুলাই মুন্সীরহাট কলেজটি চাঁদপুর-মতলব সড়কের পূর্ব পাশে এক মনমুগ্ধকর পরিবেশে নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত হয়। “বেকার সৃষ্টির শিক্ষা নয়, সমাজ গড়ার শিক্ষা চাই” এ শ্লোগান নিয়ে যে কলেজ যাত্রা শুরু করেছিল, এলাকার কৃষক-শ্রমিক মেহনতী মানুষের সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে সে প্রত্যাশা পূরণের প্রত্যয়ে সম্মানিত শিক্ষকমন্ডলী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলেজের ফলাফল ভালো হওয়ার সাথে সাথে দিন দিন শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান ডিজিটাল বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সর্বদিকে দক্ষ হতে হবে, মুন্সীরহাট কলেজের শিক্ষকবৃন্দ শ্রেণি পাঠদানে এ কাজটি করে থাকেন। এ কলেজ রাজনীতি মুক্ত ও ধুমপান মুক্ত।

মুন্সীরহাট কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য গভনিংবডি, অভিভাবকমন্ডলী, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, স্থানীয় প্রশাসন, সর্বোপরি এলাকার সকল স্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এম.এ. মালেক

অধ্যক্ষ
মুন্সীরহাট কলেজ মতলব দক্ষিণ, চাঁদপুর

Scroll to Top